ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ সালের ইউরো বাছাই পর্বে সের্গেই গ্রিডিনের জোড়া গোলের সুবাদে আজারবাইজানকে ২-১ গোলে হারিয়েছে কাজাখস্তান।
শুক্রবার এই খেলায় জেতায় এ গ্র"পের তলানির দল কাজাখস্তান প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল। অন্য দিকে পাঁচ খেলায় আজারবাইজানের পয়েন্টও তিন। ১৫ পয়েন্ট নিয়ে এই গ্র"পের শীর্ষে রয়েছে জার্মানি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে প্রাণবন্ত ফুটবল খেলে দল দু'টি। খেলার ৫৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন গ্রিডিন।
এরপর একের পর এক আক্রমণ চালিয়েও ব্যবধান বাড়াতে পারছিল না কাজাখস্তান।
উল্টো খেলার ধারার বিপরীতে পাল্টা-আক্রমণ চালিয়ে গোল করে খেলায় সমতা ফেরায় আজারবাইজান। গোলটি দেন বদলি খেলোয়াড় ভোগার নাদিরভ।
তবে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি কাজাখস্তানের। পাঁচ মিনিট পরই দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের জালে বল জড়ান গ্রিনিড। শেষ পর্যন্ত এক গোলে জিতে মাঠ ছাড়ে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৫৬ ঘ.
bdnews24