২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালকে হারানো সম্ভব: মারে

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারানো সম্ভব বলে মনে করছেন অ্যান্ডি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারানো সম্ভব বলে মনে করছেন অ্যান্ডি মারে। শুক্রবার সেমিফাইনালে খেলবেল শীর্ষ বাছাই স্পেনের নাদাল ও বাছাই ব্রিটেনের মারে। ওই দিন ২৫ বছরে পা দেবেন নাদাল। কোয়ার্টার ফাইনালে জেতার পর মারে বলেছেন, "নাম্বার ওয়ান ও পাঁচ বারের চ্যাম্পিয়ন নাদালকে হারাতে হলে মানসিকভাবে দৃঢ় এবং 'টেকনিকেল' সেরা পর্যায়ে থাকতে হবে।" তবে রোলাঁ গ্যারোতে নাদাল যে প্রায় অজেয়। ছয়বার খেলেছেন এখানে এর মধ্যে হেরেছেন কেবল একবার। বিওন বোর্গের রেকর্ড ছয় শিরোপা নাদালের হাতের নাগালে। এবার জিতে ছুঁয়ে ফেলতে চান বোর্গকে। তবে তারপরও মারের আত্মবিশ্বাসী উচ্চারণ "অবশ্যই আমি জিতেতে পারি।" মারে মনে করেন ফ্রেঞ্চ ওপেনে এখনো নিজের সেরাটা খেলেন নি তিনি। "জানি তাকে আমি হারাতেই পারি। এটা আমি অনুভব করছি। শুক্রবার আসুক, মাঠে নিজের সেরাটা খেলি, তাকে অবশ্যই হারানো সম্ভব।" এর আগে দুজনের ১৪ দেখায় ১০ বারই হেরেছেন মারে। এটিপি ওয়ার্ল্ড ট্যুরে শেষ খেলায়ও জেতেন নাদাল। ক্লে কোর্টে তো মারের কাছে আরো অজেয় নাদাল। জিতেছেন তিন ম্যাচের সবকটি। অবশ্য গ্রান্ড স্ল্যামে সব মিলিয়ে পাঁচ দেখায় দু'বার জয় রয়েছে মারের। এসব রেকর্ড মারের ভাবনাতেও আছে। তারপরও এবার নিজেকেই এগিয়ে রাখছেন তিনি। "আমি জানি তিনি অনেক এগিয়ে। তবে সামনের দিকে তাকাতেই আমি আগ্রহী। হয়তো কঠিন ম্যাচ হবে, তারপরও বলব সম্ভব, হ্যাঁ সম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৪ ঘ.