ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনের আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক টেবিল টেসিন প্রতিযোগিতা।
পল্টনের উডেন-ফ্লোর জিমন্যাশিয়ামে ছেলেদের এককে জাং ডি ৪-২ সেটে তার দেশের জাং জাইরুকে হারিয়ে শিরোপা জেতেন। মেয়েদের এককে শিরোপা জেতেন চীনের লিও জ্যাং। তিনি ৪-০ সেটে হারান তার দেশের সুন মেংকে।
ছেলেদের দ্বৈত ও মিশ্রেও শিরোপা জিতেছেন চীনের খেলোয়াড়রা। শুধু মেয়েদের দ্বৈতের শিরোপা জিতেছেন থাইল্যান্ডের খেলোয়াড়রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৫১ ঘ.
bdnews24