২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ, ফিফা প্রেসিডেন্টের শুনানি রোববার

ঘুষ কেলেকাঙ্কির ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে নিয়ে শুক্রবার তদন্তে নেমেছে সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ কেলেকাঙ্কির ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে নিয়ে শুক্রবার তদন্তে নেমেছে সংস্থাটি। ব্লাটারের পুনঃনির্বাচনের কয়েকদিন আগে এই ঘোষণা দেয়া হলো। বুধবারের ওই নির্বাচনে ব্লাটারের প্রতিপক্ষ হাম্মামের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। তাই নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে মিশেল প্লাতিনি আশা করছেন, নির্ধারিত দিনক্ষণ অনুযায়ীই নির্বাচন হবে। ফিফা জানিয়েছে, রোববার জুরিখে ফিফার নীতি-নির্ধারক কমিটিতে এ ব্যাপারে শুনানি হবে। তাই শনিবারের মধ্যেই ব্লাটারকে তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বিবৃতি দিতে হবে। ব্লাটারের বিপক্ষে আনা অভিযোগে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলের ভোটারদের ঘুষের প্রস্তাব দেয়ার বিষয়টি ফিফা প্রেসিডেন্ট জানতেন। তারপরও তিনি তাতে হস্তক্ষেপ করেননি। ত্রিনিদাদে মে মাসের ১০ ও ১১ তারিখ অনুষ্ঠিত সম্মেলনের সময় নির্বাচনের জন্য ভোট কিনতে অন্তত ২৫ জন প্রতিনিধির প্রত্যেককে ৪০ হাজার ডলার করে ঘুষ দেয়ার প্রস্তাব দেয়া হয়। "উন্নয়ন প্রকল্পের" নামে ঘুষ সাধা হয়। ফিফার প্রধান অবশ্য সরাসরি কিছু বলছেন না। তার পরিকল্পনা উপদেষ্টার মাধ্যমে এক বিবৃতিতে ব্লাটার বলেন, "আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, তা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সত্য এমনিতেই সামনে আসবে।" চারবার ফিফার প্রেসিডেন্ট হন ব্লাটার। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ