২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার কৌশল নিয়ে কাজ করছেন গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে বিশ্বের সেরা দলগুলোর একটি বলে বর্ণনা করেছেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে বিশ্বের সেরা দলগুলোর একটি বলে বর্ণনা করেছেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। ওয়েম্বলিতে ২৮ মে চূড়ান্ত খেলায় মুখোমুখি হবে দল দু'টি। বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবল শক্তিই ওয়েম্বলিতে মুখোমুখি হচ্ছে বলে মনে করেন গার্দিওলা। একই সঙ্গে ২০০৯ সালের রোম-ফাইনালকে তিনি ওয়েম্বলিতে ফিরিয়ে আনতে চান। রোমে সেবার ম্যান ইউকে দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে বার্সা। এক সংবাদ সম্মেলনে ম্যান ইউকে বিশ্বের সেরা দলগুলোর একটি হিসেবে অভিহিত করে গার্দিওলা বলেন, "দলটি চার থেকে পাঁচটি ভিন্ন কৌশলে খেলতে পারে। ধারাবাহিকভাবে ভালোও খেলছে।" দু'দলেরই শক্তি সমান বলে তিনি মনে করেন। গার্দিওলা শুরু থেকেই ম্যান ইউকে চেপে ধরতে চান। এ ব্যাপারে তিনি বলেন, "প্রথম থেকেই তারা খেলার নিয়ন্ত্রণ হাতে নিতে চাইবে। আমরাও তাই চাই।" খেলার কৌশল নিয়ে গার্দিওলা কাজ করছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০২ ঘ.