২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনচেলোত্তিকে বরখাস্ত করলো চেলসি

শেষ ম্যাচে এভারটনের কাছে ১-০ গোলে হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি দলের ম্যানেজার কার্লো আনচেলোত্তিকে বরখাস্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 03:33 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ ম্যাচে এভারটনের কাছে ১-০ গোলে হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি দলের ম্যানেজার কার্লো আনচেলোত্তিকে বরখাস্ত করেছে। রোববার ক্লাবের ওয়েব সাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয় চেলসির সঙ্গে এখানেই শেষ আনচেলোত্তির পথচলা। চেলসির বাজে পারফর্ম্যান্সের কারণে মৗসুমের পুরো সময়েই আলোচনায় ছিলেন তিনি। এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে পড়ায় যথেষ্ট চাপে ছিলেন। জানুয়ারিতে ফার্নান্দো তোরেস ও ডেভিড লুইজকে দলে ভিড়িয়ে চেলসি শক্তি অনেকটা বাড়িয়ে নেয়। তবে শেষ রক্ষা হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে। এদিকে লিগে নিজেদের শেষ খেলায় ম্যানচেস্টার ইউনইটেড ৪-২ গোলে ব্ল্যাকপোলকে, ম্যানচেস্টার সিটি ২-০ গোলে বোল্টনকে, টটেনহাম হটস্পার ২-১ গোলে বার্মিংহামকে, ব্ল্যাকবার্ন রোভার্স ৩-২ গোলে ওলভারহ্যাম্পটনকে ও সান্ডারল্যান্ড ৩-০ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়েছে। অন্যদিকে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে লিভারপুল, এভারটনের কাছে ১-০ গোলে চেলসি হেরে গেছে। আর্সেনাল ২-২ গোলে ফুলহামের সঙ্গে ও নিউক্যাসেল উইনাইটেড ৩-৩ গোলে ওয়েস্ট ব্র"মের সঙ্গে ড্র করেছে। ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ শেষ করেছে ম্যান ইউ। ৭১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ম্যান সিটিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি। লিগের প্রথম তিন দল ম্যান ইউ, চেলসি ও ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি অংশ নেবে। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে চার নম্বরে থাকা আর্সেনালকে পেরুতে হবে প্লে অফের বাঁধা। দলটির পয়েন্ট ৬৮। ৬২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা টটেনহাম খেলবে ইউরোপায়। অন্যদিকে ৫৮ পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করা লিভারপুল হারিয়েছে ইউরোপের কোনো কাপে খেলার সুযোগ। তলানির তিন দল বার্মিংহাম, ব্ল্যাকপুল ও ওয়েস্ট হ্যাম নেমে গেছে প্রথম বিভাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯২৮ ঘ.