ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) প্রেসিডেন্ট কাপে নিজেদের প্রথম খেলায় হেরে গেছে ঢাকা আবাহনী। কিরগিজস্তানের নেফচিক ক্লাবের কাছে ২-০ গোলে হার মানে দলটি।
কম্বোডিয়ার রাজধানী নম পেনের জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে শনিবার প্রথমার্ধেই গোল দু'টি হজম করে আবাহনী।
খেলার ১০ মিনিটে নেফচিকের রক্ষণভাগের খেলোয়াড় মরাতের গোলে এগিয়ে যায় দলটি। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান পাভেল।
২৩ মে নিজেদের দ্বিতীয় খেলায় আবাহনী লড়বে স্বাগতিক কম্বোডিয়ার পেনেহ ক্রাউন এফসির সঙ্গে। ২৫ মে তৃতীয় ও শেষ খেলায় মাঠে নামবে শ্রীলঙ্কার বসকো স্পোর্টস ক্লাবের বিপক্ষে।
পরের পর্বে যেতে হলে আবাহনীকে এ দুটি খেলায় জিততে হবে। আবাহনীও আশা করছে জেতার ব্যাপারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৪১ ঘ.
bdnews24