ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকা থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিয়েছে জাপান। দেশটিতে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি এবং এর ফলে জে-লিগের সূচিতে পরিবর্তন আনায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
১৯৯৩ সাল থেকে দক্ষিণ আমেরিকার বাইরের দু'টি দেশকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হচ্ছে।
জাপানকে এ বছর দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ জানানো হয়। ১৯৯৯ সালে দেশটি প্রথমবারের মতো কোপা আমেরিকায় অংশ নেয়। কিন্তু সুবিধা করতে পারেনি। পয়েন্ট তালিকায় গ্র"পে সব দলের নিচে ছিল জাপান।
কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নেয়ার আরো কারণ আছে দেশটির। তা হচ্ছে ইউরোপের বিভিন্ন ক্লাবে জাপানের যে সব ফুটবলাররা খেলছেন তাদের ছাড়তে রাজি হয়নি ক্লাবগুলো।
এবারের কোপা আমেরিকা হচ্ছে আর্জেন্টিনায়। খেলা চলবে ১ থেকে ২৪ জুলাই পর্যন্ত।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হুলিও গ্রোনদোনাকে একটি বার্তায় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের বিষয়টি জানায় জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জুনজি ওগুরা।
এ প্রসঙ্গে তিনি বলেন, "সব কিছু বিবেচনা করে দেখলাম যে, কোপা আমেরিকায় অংশ নেয়ার মতো একটি দল আমরা গঠন করতে পারছি না। সে কারণেই আমরা নাম প্রত্যাহার করে নিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১৮ ঘ.
bdnews24