২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার দৌড়ে টিকে থাকল আর্সেনাল

ব্ল্যাকপুলকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে টিকে থাকল আর্সেনাল। অপর খেলায় নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে অ্যাস্টন ভিলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্ল্যাকপুলকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে টিকে থাকল আর্সেনাল। অপর খেলায় নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। এই জয়ের ফলে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আর্সেনালের পয়েন্ট ব্যবধান ৭-এ নেমে এলো। যদিও আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে। ৩২ খেলায় ম্যান ইউ'র পয়েন্ট ৬৯। আর ৩১ খেলায় আর্সেনালের ৬২। এরআগে টানা তিনটি ড্র আর্সেনালকে শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকে দিয়েছিলো। তবে ড্রয়ের বৃত্ত থেকে সঠিক সময়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে আর্সেন ওয়েনঙ্গারের দল। ব্ল্যাকপুলের মাঠ ব্লুমফিল্ড রোডে প্রথমার্ধে যেন ঝড় বয়ে যায় স্বাগতিকদের ওপর। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে তারা। হজম করে দুটি গোল। ১৮ মিনিটে আবু দিয়াবা আর ২১ মিনিটে ইমানুয়েল ইবুর গোলে সহজ জয়ের স্বপ্নই দেখছিলো আর্সেনাল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে তারা। জেসন পারচেওনের বাড়িয়ে দেয়া বল ক্যাম্পবেল কাঙ্খিত ঠিকানায় পাঠাতে পারতেন। কিন্তু আর্সেনালের হয়ে ২০০ তম ম্যাচ খেলতে নামা গোলরক্ষক লেহমান ধাক্কা দিয়ে ফেলে দেন তাকে। নিশ্চিত পেনাল্টি সত্ত্বেও বাঁশি বাজাননি রেফারি। কারণ বল তখন টেইলর ফ্লেচারের সামনে। খালি পোস্টে বল ঠেলে ব্ল্যাকপুলের হয়ে এক গোল শোধ করেন তিনি। কিছুক্ষণ পর টেইলরকে বক্সের মধ্যে ফেলে দেন আর্সেনালের রক্ষণভাগের খেলোয়াড় লরেন্ত