২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কালিন যোশি চ্যাম্পিয়নের দোরগোড়ায়

আন্তর্জাতিক এ্যামেচার গলফ প্রতিযোগিতায় ভারতের কালিন যোশি চ্যাম্পিয়নের দোরগোড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক এ্যামেচার গলফ প্রতিযোগিতায় ভারতের কালিন যোশি চ্যাম্পিয়নের দোরগোড়ায়। কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতার তৃতীয় পর্ব শেষে পারের চেয়ে ৮ স্ট্রোক কম খেলে এ ভারতীয় গলফার খুবই সুসংহত অবস্থান রয়েছেন। কালিন যোশি তৃতীয় পর্বে ৬৯ স্কোর করেন। এর আগের প্রথম পর্বে ৬৯ ও দ্বিতীয় পর্বে ৭০ স্কোর করেন তিনি। তার মোট স্কোর ২০৮। কালিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশের জাকিরুজ্জামানের চেয়ে ৯ স্ট্রোক কম খেলেছেন। বাংলাদেশের জাকিরুজ্জামান ২১৭ স্কোর করে দ্বিতীয় স্থানে। তিনি প্রথম পর্বে ৭৩, দ্বিতীয় পর্বে ৭৫ ও তৃতীয় পর্বে ৬৯ স্কোর করেন। দুলাল, নাজিম ও সজিব আলী পারের চেয়ে ২ স্ট্রোক বেশি স্কোর নিয়ে সম্মিলিতভাবে তৃতীয় স্থানে আছেন। উল্লেখ্য গলফের নিয়ম অনুয়াযী কম স্ট্রোক খেলা ব্যাক্তিই এগিয়ে থাকবেন। এদিকে মহিলা এককে বাংলাদেশের সোনিয়া ৮০ গ্রস স্কোর নিয়ে শীর্ষস্থানে আছেন। লিজা ৮৫ গ্রস স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে। দুই রাউন্ড শেষে মহিলা এককের ফলাফল নির্ধারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম/এমএইচ/এএনএম/২০০৫ ঘ.