২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-উজবেকিস্তান খেলা ড্র

অলিম্পিক প্রাক-বাছাই মহিলা ফুটবলে ভারত ও উজবেকিস্তানের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক প্রাক-বাছাই মহিলা ফুটবলে ভারত ও উজবেকিস্তানের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ৭১ মিনিটে তাববি দেবীর গোলে এগিয়ে যায় ভারত। রাশমিতা পত্রের কর্নার গিয়ে পড়ে উজবেকিস্তানের বক্সে। জটলার মধ্য থেকে বলটি পেয়ে গোল করেন তিনি। এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি ভারত। ৭৯ মিনিটে খেলায় সমতা ফেরান কমলা। ফিরোজার কর্নার থেকে বল পেয়ে মাথা দিয়ে ভারতের জালে তা জড়িয়ে দেন তিনি। এর কিছুক্ষণ পর এগিয়ে যাওয়ার সুযোগ পায় উজবেকিস্তান। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। এর আগে ভারত ও উজবেকিস্তান একটি খেলায় জেতে। আর দু'দলই ৩-০ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশকে। তাই পরের পর্বে কোন দল যাবে তা ঠিক করা সম্ভব হয়নি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী, গ্র"প পর্বের খেলা অমীমাংসিতভাবে শেষ হলে ৪৮ ঘন্টার মধ্যে দু'দলকে আরেকবার লড়াইয়ে নামতে হবে। এদিকে উজবেকিস্তান বুধবার দুপুরে ঢাকা ছেড়ে যাচ্ছে। তাই ম্যাচ কমিশনারকে তারা প্রস্তাব দিয়েছে বুধবার সকাল ৭ টায় ম্যাচটি খেলার জন্য। ভারতও তাতে রাজি হায়েছে। তবে কোন মাঠে খেলা হবে, তা এখনো ঠিক হয়নি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাংলাদেশে ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪৮ ঘ.