ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফুটবলে বুধবার কুয়েতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
কুয়েতের মোহাম্মদ হাল হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় খেলা শুরু হবে।
কুয়েত থেকে বাংলাদেশ দলের কোচ রবার্ট রুবচিচ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যতটকু জানি, কুয়েত যথেষ্ঠ শক্তিশালী দল। তবে আমাদের লক্ষ্য ভালো ফুটবল খেলা। খেলোয়াড়রা সে জন্য প্রস্তুত।"
"আমরা মাত্র আটদিনের প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি। আরো কিছুদিন প্রস্তুতি নিতে পারলে হয়তো ভালো কিছু করা সম্ভব হতো,"বলেন তিনি।
ফিরতি খেলা হবে ৯ মার্চ ঢাকায়।
দল: মোহম্মদ নেহাল, ইয়ামিন আহমেদ মুন্না, আলমগীর কবির রানা, মিঠুন চৌধুরী, শাখাওয়াত রনী, সৈকত ভৌমিক, হাবিবুর রহমান সোহাগ, চৌম্রিন রাখাইন, আশরাফ মাহমুদ লিঙ্কন, সহিদুল আলম, মোহম্মদ ইউসুফ, উত্তম বণিক, নাইমুর রহমান শাহেদ, মাহফুজুর রহমান বাবু, মোনায়েম খাঁন রাজু, শফিকুল ইসলাম বিপুল, জামাল হোসেন, মিন্টু শেখ, তৌহিদুল আলম সবুজ, শাহেদুর রহমান শাহেদ, মিতুল হাসান, শওকত রাসেল ও তৌহিদুল ইসলাম সিদ্দিকী।
কোচ রাবার্ট রুবচিচ। সহকারী কোচ সাইফুল বারি টিটু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১৬ ঘ.
bdnews24