২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপের প্রথম খেলায় দেলোয়ার হেরেছে

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জুনিয়র ডেভিসকাপের এশিয়া এবং ওশিনিয়া অঞ্চলের প্রাথমিক বাছাই পর্বের খেলায় বাংলাদেশের দেলোয়ার হোসেন ০-৬, ৪-৬ গেমে সিংগাপুরের হাউ ইয়াংয়ের কাছে হেরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জুনিয়র ডেভিসকাপের এশিয়া এবং ওশিনিয়া অঞ্চলের প্রাথমিক বাছাই পর্বের খেলায় বাংলাদেশের দেলোয়ার হোসেন ০-৬, ৪-৬ গেমে সিংগাপুরের হাউ ইয়াংয়ের কাছে হেরেছে। প্রতিযোগিতার দ্বিতীয় এককে বাংলাদেশের রুস্তম আলী প্রথম সেটে ০-৬ গেমে সিংগাপুরের রোহান কামদারের কাছে হেরে গেলেও দ্বিতীয় সেটে ৬-২ গেমে জয় পান তিনি। তৃতীয় সেটে মাসেল ইনজুরীর কারনে প্রতিপক্ষ অবসর নিলে রুস্তম ৬-০ গেমে জয় পায়। ফলে দ্বিতীয় এককে জয়ী হয়ে বাংলাদেশ ১-১ এ খেলায় সমতা আনে। দ্বৈতের খেলায় বাংলাদেশের রুস্তম - দেলোয়ার জুটি প্রথম সেট ৩-৬ সেটে হেরে গেলেও দ্বিতীয় সেটে ৬-২ গেমে জয় পায়। কিন্তু তৃতীয় লং সেটে সিংগাপুরের হাউ ইয়াং - কাই ই লি জুটির কাছে ৬-৮ গেমে হেরে যায়। ফলে বাংলাদেশ সিংগাপুরের কাছে ১-২ এ হেরে যায়। আগামী ২৩ ফেব্র"য়ারী বাংলাদেশ সিরিয়ার প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলা হবে কলম্বোয়, ২১ থেকে ২৫ ফেব্র"য়ারি। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভূটান, ইরান, জর্ডান, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সিঙ্গাপুর, সিরিয়া, তুর্কমেনিস্তান, ইয়েমেন ও শ্রীলঙ্কা অংশ নেবে। বাংলাদেশ দল: রুস্তুম আলী, উ ওয়াই মং মারমা, দেলোয়ার হোসেন ও আহমেদ জিয়াউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৫৫ ঘ.