ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় শুক্রবার ঊষা ক্রীড়া চক্র ও সাধারণ বীমার খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আরেকটি খেলায় জিতেছে বাংলাদেশ সেনা বাহিনী।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলার ৮ মিনিটে মাকসুদুল আলম হাবুলের গোলে এগিয়ে যায় উষা।
৩৪ মিনিটে খেলায় সমতা ফেরান সাধারণ বীমার রিয়াজ।
দিনের অন্য খেলায় সেনা বাহিনী ২-০ গোলে হারায় বিমান বাহিনীকে।
বিজয়ী দলের পক্ষে দু'টি গোলই করেন সিরাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৪৪ ঘ.
bdnews24