২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধনী দলের শীর্ষেই আছে রিয়াল

এবারো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল দলের তকমা লেগেছে স্পেনের রিয়াল মাদ্রিদের গায়ে। এর পরেই রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। দেল্লতি পত্রিকার ২০০৯-১০ মৌসুমের বার্ষিক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল দলের তকমা লেগেছে স্পেনের রিয়াল মাদ্রিদের গায়ে। এর পরেই রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। দেল্লতি পত্রিকার ২০০৯-১০ মৌসুমের বার্ষিক প্রতিবেদনে এ কথা জানানো হয়। পত্রিকাটির আগের প্রতিবেদনেও শীর্ষে ছিল রিয়াল। এছাড়া বাকি প্রথম চারটি দলও তাদের স্থান ধরে রেখেছে। তিন, চার, পাঁচ ও ছয় নম্বরে আছে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও চেলসি। নতুন প্রতিবেদনে প্রথম ছয়টি দলের অবস্থান না বদলালেও পাল্টে গেছে পরের স্থানগুলো। সবচেয়ে বড় লাফ দিয়েছে ম্যানচেস্টার সিটি। ২০ নম্বর থেকে ৯ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে তারা। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ধনী দশটি ফুটবল দল হলো: ১.রিয়াল মাদ্রিদ, বার্ষিক আয়: ৩৫৯.১ মিলিয়ন পাউন্ড ২.বার্সেলোনা, বার্ষিক আয়: ৩২৫.৯ মিলিয়ন পাউন্ড ৩.ম্যানচেস্টার ইউনাইটেড, বার্ষিক আয়: ২৮৬.৪ মিলিয়ন পাউন্ড ৪.বায়ার্ন মিউনিখ, বার্ষিক আয়: ২৬৪.৫ মিলিয়ন পাউন্ড ৫.আর্সেনাল, বার্ষিক আয়: ২২৪.৪ মিলিয়ন পাউন্ড ৬.চেলসি, বার্ষিক আয়: ২০৯.৫ মিলিয়ন পাউন্ড ৭.এসি মিলান, বার্ষিক আয়: ১৯৩.১ মিলিয়ন পাউন্ড ৮.লিভারপুল, বার্ষিক আয়: ১৮৪.৫ মিলিয়ন পাউন্ড ৯.ইন্টার মিলান, বার্ষিক আয়: ১৮৪.১ মিলিয়ন পাউন্ড ১০.জুভেন্টাস, বার্ষিক আয়: ১৬৭.৮ মিলিয়ন পাউন্ড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬১০ ঘ.