ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুয়েতের বিপক্ষে অলিম্পিক প্রাক-বাছাই পর্বের খেলার জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করে।
২৩ ফেব্রুয়ারি কুয়েতের বিপক্ষে বাংলাদেশ খেলবে সেদেশে। ফিরতি খেলা হবে ৯ মার্চ ঢাকায়।
দল: মোহাম্মদ নেহাল, ইয়ামিন আহমেদ মুন্না, আলমগীর কবির রানা, মিঠুন চৌধুরী, শাখাওয়াত রনি, সৈকত ভৌমিক, হাবিবুর রহমান সোহাগ, চৌম্রিন রাখাইন, আশরাফ মাহমুদ লিঙ্কন, সহিদুল আলম, মোহাম্মদ ইউসুফ, উত্তম বনিক, নাইমুর রহমান শাহেদ, মাহফুজুর রহমান বাবু, মোনায়েম খাঁন রাজু, শফিকুল ইসলাম বিপুল, জামাল হোসেন, মিন্টু শেখ, তৌহিদুল আলম সবুজ, শাহেদুল রহমান শাহেদ, মিতুল হাসান, শওকত রাসেল ও তৌহিদুল ইসলাম সিদ্দিকী।
আমিরুল ইসলাম বাবু (ম্যানেজার)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৪৮ ঘ.
bdnews24