২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাল ও রাসেলের পয়েন্ট ভাগাভাগি

বাংলাদেশ লিগে বৃস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কোনো দলই গোল করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে বৃস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কোনো দলই গোল করতে পারেনি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলায় বলতে গেলে কোনো উত্তেজনাই ছিল না। গোল করার কোনো চেষ্টাই ছিল না উভয় দলের খেলোয়াড়দের মধ্যে। গোলমুখে পেয়েও বল বাইরে পাঠিয়ে দেয়া, আক্রমণে ধার না থাকা-এমন অসংখ্য উদাহরণ প্রশ্ন জাগিয়েছে খেলাটি নিয়ে। বিশেষ করে, ৫৪ মিনিটে শেখ জামালের আক্রমণভাগের খেলোয়াড় শাকিল আহমেদ একেবারে গোল মুখে পেয়েও বল পাঠিয়ে দেন বাইরে। এতে শুধু শাকিলের দক্ষতা নিয়েই প্রশ্ন উঠেনি, নানা সমালোচনারও জন্ম দেন তিনি। এর আগে খেলার প্রথমার্ধে জাহিদ হাসান এমিলিও ঠিক একই কায়দায় বল পাঠিয়ে দেন মাঠের বাইরে। সব মিলে গোল না দেয়ার প্রতিযোগিতায় যেন মেতে ওঠে দল দু'টো। তাই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এ ড্রয়ের ফলে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে শেখ জামাল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শেখ রাসেল আছে চার নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৫৩ ঘ.