ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন কোচ পেপ গার্দিওলা। নতুন চুক্তি অনুযায়ী ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত বার্সার কোচ হয়ে থাকছেন তিনি। স্পেনের দলটি তাদের নিজস্ব ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি মৌসুমের শেষে বার্সাকে বিদায় বলার কথা ছিল গার্দিওলার। কিন্তু তার তত্ত্বাবধানে দুরন্ত গতিতে ছুটে চলা দলটির কর্তৃপক্ষ তাকে সহজে ছাড়তে চাইবেনা, বিষয়টা আগেই অনুমান করা হয়েছিল। অবশেষে ঘোষণাটা চলেই আসলো। চলতি মৌসুম শেষে পরবর্তী মৌসুমেও তাই বার্সার কোচ হিসেবে থাকছেন ৪০ বছর বয়সী গার্দিওলা।
কাগজ-কলমে বিষয়টি এখনো নিষ্পত্তি না হলেও মৌখিকভাবে সব চূড়ান্ত হয়েছে। সামনের দুই-এক দিনের মধ্যেই নতুন চুক্তিপত্রে গার্দিওলা সাক্ষর করবেন বলে জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১১২৭ ঘ.
bdnews24