২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলসকে হারালো আয়ারল্যান্ড

কার্লিং ন্যাশনস কাপের উদ্বোধনী খেলায় ওয়েলসকে ০-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে আয়ারল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 05:06 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লিং ন্যাশনস কাপের উদ্বোধনী খেলায় ওয়েলসকে ০-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে আয়ারল্যান্ড। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল তিনটি আদায় করে নেয় আইরিশরা। ড্যারন গিবসন, ডেমিয়ান ডাফ এবং কেইথ ফাহেহ আয়ারল্যান্ডের পক্ষে গোল তিনটি করেন। ডাবলিনের আভিভা স্টেডিয়ামের অর্ধেক দর্শক আসন খালি পড়ে ছিল প্রথম খেলায়। হতাশ আয়োজকরা হয়তো ভেবেছিলেন প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ খেলা হলে দর্শক মাঠমূখী হবে। কিন্তু সে আশায় গুড়োবালি ! অগোছালো ফুটবল খেলেছে দু'দল। চোটের কারণে দলের তারকা খেলোয়াড় রবি কিনকে ছাড়াই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড। আরেক তারকা খেলোয়াড় জেমস ম্যাকার্থি কোচের অনুরোধ সত্ত্বেও ন্যাশনস কাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। দু'জনের অভাবই পরিলক্ষিত হয়েছে মাঠে। প্রথমার্ধে সংঘবদ্ধ কোন আক্রমণই করতে পারে নি আইরিশরা। দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় তারা। ফলাফল ১৫ মিনিটের মধ্যেই গোল। ওয়েলানের সঙ্গে বল দেয়া নেয়া করে ২৫ গজ দূর থেকে তীব্র শট নেন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় ড্যারন গিবসন। ওয়েলস গোলরক্ষক ওয়েনে হেনেসে কিছু বুঝে ওঠার আগেই বল জড়িয়ে যায় জালে। ৭ মিনিট পর আইরিশদের হয়ে গোলের খাতায় নাম তোলেন ডেমিয়ান ডাফ। খেলার ৮৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ওয়েলসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কেইথ ফাহেহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১১০৪ ঘ.