২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊষা ও সাধারণ বীমার জয়

শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় নৌ বাহিনীর বিপক্ষে জিতেছে প্রিমিয়ার লিগের টানা তিনবারের চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র। তবে এ জন্য রীতিমতো লড়তে হয়েছে দলটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় নৌ বাহিনীর বিপক্ষে জিতেছে প্রিমিয়ার লিগের টানা তিনবারের চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র। তবে এ জন্য রীতিমতো লড়তে হয়েছে দলটিকে। মওলাানা ভাসানি হকি স্টেডিয়ামে রোববার ঊষা জেতে ২-১ গোলে। খেলার ১৪ মিনিটে নৌ বাহিনীর পক্ষে সোহাগ পেনাল্টি কর্নার থেকে একমাত্র গোলটি করেন। ৩২ মিনিটে কৃষ্ণ কুমার গোল করে খেলায় সমতা ফেরান। ৬৮ মিনিটে নান্নু জয়সূচক গোলটি করেন। দিনের অন্য খেলায় সাধারণ বীমা ৪-১ গোলে হারায় বিমান বাহিনীকে। হ্যাট্রিক করেন তুর্য। অন্য গোলটি করেন রুবেল। বিমান বাহিনীর পক্ষে একমাত্র গোলটি দেন রাসেল উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১০ ঘ.