ঢাকা, ফেব্ররুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
চূড়ান্ত দিনে বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল- ১০০ মিটার দৌড়, বালিশ যুদ্ধ, যেমন খুশি তেমন সাজো, অ্যালার্ম প্যারেড, ১০০ মিটার হাঁটা, বেলুন ফুটানো এবং সুরের তালে তালে বালিশ বদল।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২২০০ ঘ.
bdnews24