২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিকুরের শীর্ষস্থান অক্ষুন্ন

গ্রামীণফোন গলফ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় দিনেও শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন গলফার সিদ্দিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন গলফ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় দিনেও শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন গলফার সিদ্দিকুর রহমান। শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলায় সিদ্দিকুর আগের দিনের চেয়ে আরও উন্নতি করেছেন। বৃহষ্পতিবার তিনি ৬৬ স্ট্রোকে হোলে পৌঁছেছিলেন। আর এদিন তিনি হোলে পৌঁছান ৬৫ স্ট্রোকে। সিদ্দিকুরের পরেই দ্বিতীয় স্থানে আছেন স্বাগতিক দলের আরেক গলফার এমএ মতিন। গত দুই দিনে তিনি হোলে পৌঁছান ৬৮ ও ৭১ স্ট্রোকে। জাপানের গলফার হিরোতারো নাইতো আছেন তৃতীয় স্থানে। গত দুই রাউন্ডে তিনি হোলে পৌঁছান ৭০ ও ৭০ স্ট্রোকে। শনিবার তৃতীয় রাউন্ডের লড়াইয়ে নামবেন গলফাররা। বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৪২ ঘ.