ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরামবাগ ক্রীড়া সংঘের দুই খেলোয়াড়ের সাময়িক বরখাস্তের প্রতিবাদ করেছে ক্লাবটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি বৃহস্পতিবার আরামবাগের খেলোয়াড় দ্বীন মোহাম্মদকে দুই খেলার জন্য বরখাস্ত ও ২০ হাজার টাকা জরিমানা করে। আরেক খেলোয়াড় মোস্তফা কাবাকেও দুই খেলায় বরখাস্ত করা হয়েছে।
শেখ রাসেল কোচ মাহমুদুল হক লিটনকে লাঞ্ছিত ও মাঠে মারামারি করার কারণে এ শাস্তি দেয়া হয় তাদের।
এক প্রতিবাদ লিপিতে আরামবাগ ক্লাবের কর্মকর্তারা জানান, "ম্যাচ কমিশনারের রিপোর্টটি খুবই সাধারণ। যার শাস্তি হতে পারে সতর্কীকরণ। তাই আমাদের খেলোয়াড়রা এমন শাস্তি পেতে পারেন না।"
আরামবাগ ক্লাবের দাবি, "বাফুফে চরম অর্থ কষ্টে আছে। তাই বিভিন্ন ক্লাবেকে বা খেলোয়াড়কে জারিমানা করে অর্থকষ্ট লাঘব করতে চায় ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭৫৮ ঘ.
bdnews24