২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ফুটবলারের শাস্তি

ফুটবল মাঠে অনাকাক্সিক্ষত ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে শাস্তি পেলেন শেখ রাসেল ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘের ফুটবলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল মাঠে অনাকাক্সিক্ষত ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে শাস্তি পেলেন শেখ রাসেল ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘের ফুটবলাররা। আরামবাগের মুস্তফা কাবা ও দ্বীন মোহম্মদকে দুই খেলার জন্য বহিষ্কার করা হয়। সেই সঙ্গে দ্বীন মোহাম্মদের জরিমানা করা হয় ২০ হাজার টাকা। আর শেখ রাসেলের খেলোয়াড় চারুট ইউসেফকে এক খেলার জন্য বহিষ্কার করা হয়। সেই সঙ্গে সতর্ক করে দেয়া হয় দুই ক্লাবকেও। গত ২৯ জানুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ও শেখ রাসেলের মধ্যে খেলা শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় কাবা ধাক্কা দেন ইউসেফকে। এরপর উভয় দলের কয়েকজন খেলোয়াড় মারামারিতে জড়িয়ে পড়লেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি শাস্তি দেয় কাবা, দ্বীন মোহাম্মদ ও ইউসেফকে। এছাড়া ২৭ জানুয়ারি ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে খেলা চলার সময় ব্রাদার্সের সমর্থকরা গ্যালারি থেকে চেয়ার ছুঁড়ে মারেন এবং আবাহনীর দর্শকরা নিক্ষেপ করেন ইট-পাটকেল। এ কারণে উভয় দলের দশ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে সতর্কও করে দেয়া হয় তাদের। ২৮ জানুয়ারি ঢাকা মোহামেডান ও মুক্তিযোদ্ধার খেলার সময় মোহামেডান সমর্থকরা রেফারিকে গালাগালি করায় ক্লাবের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু তাতে সাড়া দেয়নি ক্লাবটি। তাই মোহামেডানের দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবার ঘটলে ভিআইপি/দর্শক গ্যালারিতে মোহামেডান সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ অথবা দর্শকশূন্য গ্যালারিতে মোহামেডানের ম্যাচ আয়োজন করা হবে বলে ক্লাবটিকে সতর্কও করে দেয়া হয়। ৩১ জানুয়ারি কক্সবাজার স্টেডিয়ামে ফরাশগঞ্জ এসসি ও চট্টগ্রাম মোহামেডানের মধ্যে খেলার সময় রেফারিকে গালাগালি করার ঘটনায় ফরাশগঞ্জের সোহেল রানা, খোকন দাস, সাজিদুল ইসলাম শান্ত, কোচ কামাল বাবু ও এক কর্মকতাকে সতর্ক করে দেয়া হয়। সেই সঙ্গে ফরাশগঞ্জের জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৫০ ঘ.