ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের টেনিসের সবচেয়ে বড় সনি জাতীয় টেনিস প্রতিযোগিতা শুক্রবার শুরু হচ্ছে।
প্রতিযোগিতা হবে রমনা গ্রিন জাতীয় টেনিস কমপ্লেক্সে।
প্রতিযোগিতার আটটি বিভাগে ৩৪৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতায় প্রাইজমানি হিসেবে থাকছে এক লাখ ৮৩ হাজার ৫ শ' টাকা।
পুরুষ একক চ্যাম্পিয়ন ৩০ হাজার টাকা, রানার-আপ ১৫ হাজার টাকা, পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১০ হাজার টাকা এবং রানার্স-আপ পাবেন ৫ হাজার টাকা। মহিলা এককে চ্যাম্পিয়ন ১৫ হাজার টাকা, রানার-আপ সাড়ে ৭ হাজার টাকা, মহিলা দ্বৈত চ্যাম্পিয়ন ৫ হাজার টাকা ও রানার্স-আপ পাবেন ৩ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১০ ঘ.
bdnews24