ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানিতে খেলতে গেলেন বাংলাদেশ জাতীয় হকি দলের দুই খেলোয়াড়। তারা হলেন ইমরান হাসান পিন্টু ও তাপস বর্মণ।
মঙ্গলবার রাতে ঢাকা ছেড়ে যান তারা। জার্মানির ইনডোর হকি লিগে খেলবেন তারা।
ঢাকা ছেড়ে যাওয়ার আগে তাপস বর্মণ বলেন, "প্রতিযোগিতায় খেলার জন্য জার্মানির বনে আমরা একমাস থাকবো। ৬ মার্চ আমাদের দেশে ফেরার কথা।"
এছাড়া মালয়েশিয়ার লিগে খেলছেন আরো দুই খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তারা এই লিগে খেলছেন।
তারা দু'জনেই মোহামেডানের খেলোয়াড়।
মোহামেডানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "ক্লাবের অনুমতি না নিয়ে খেলতে যাওয়ায় জিমি ও চয়নকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে।"
ক্লাবের অনুমতি না নিয়ে খেলতে যাওয়ায় তাদের শাস্তি দেয়া হতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭৫৮ ঘ.
bdnews24