ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ রাসেল ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে খেলার সময়কার অপ্রীতিকর ঘটনা নিয়ে বৃহষ্পতিবার বৈঠকে বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।
বিকেলে বাফুফে ভবনে হবে এই বৈঠক।
ওই খেলায় আরামবাগের ঘানার ফুটবলার মোস্তফা কাবা লাঞ্ছিত করেন শেখ রাসেলের কোচ মাহমুদুল হক লিটনকে।
মোস্তফা কাবা ও শেখ রাসেলের খেলোয়াড় ইউসেফ সৌজন্যতা বিনিময়ের সময় ধাক্কা-ধাক্কিতে জড়িয়ে পড়েন। উভয়কে শান্ত করতে এগিয়ে গেলে লাঞ্ছিত হন মাহমুদুল হক।
খেলার পরও এর রেশ চলতে থাকে। সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। হাঙ্গামায় জড়িয়ে পড়েন দু'দলের খেলোয়াড়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২২০০ ঘ.
bdnews24