২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেসিংয়ের সঙ্গে ভালেন্সিয়ার পয়েন্ট ভাগাভাগি

স্পেনের লা লিগায় সোমবার রেসিং সান্তাদারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভালেন্সিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় সোমবার রেসিং সান্তাদারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভালেন্সিয়া। গত সপ্তাহে ভারতের ব্যবসায়ী আহসান আলী রেসিংয়ের বেশিরভাগ শেয়ার কিনে নেন। নতুন মালিকের আগমন নিয়ে তাই রেসিংয়ের মাঠে ছিল সাজ সাজভাব। খেলার ৩২ মিনিটে রেসিংয়ের পক্ষে গোল করে দর্শকদের উত্তেজনায় নতুন পারদ যোগ করেন অ্যারিয়েল অস্টেন। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে আলবার্তো কস্তার তীব্র শট রেসিংয়ের জালে জড়িয়ে গেলে মাঠে উপস্থিত রেসিংয়ের ১৬ হাজার দর্শকের মাঝে নেমে আসে নীরবতা। জিততে না পারলেও টানা পাঁচ খেলায় জেতা ভালেন্সিয়ার জয়রথ থামিয়ে দেয় রেসিং। ভালেন্সিয়া ২১ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। রেসিংয়ের সংগ্রহ ২১ খেলায় ২১ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭৪০ ঘ.