২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইকের সৌজন্যে বাংলাদেশের সোনা জয়

দক্ষিণ এশীয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় অবশেষে সোনা জিতেছে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ছেলেদের প্যারালাল বার ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দেয়ার কৃতিত্ব যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট কাজী সাইক সিজারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় অবশেষে সোনা জিতেছে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ছেলেদের প্যারালাল বার ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দেয়ার কৃতিত্ব যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট কাজী সাইক সিজারের। সবাইকে পেছনে ফেলার পথে ১৪.৬০ স্কোর করেন সিজার। ১৩.৮৫ স্কোর করে রুপা জিতেছেন উজবেকিস্তানের রুশলান ইরগাসিভ। ব্রোঞ্জ পাওয়া ভারতের দেবাশীষ কুমারের স্কোর ১৩.৭২। প্রথম দুদিন বড় ধরনের সাফল্য না পাওয়া বাংলাদেশের জন্য সিজারের সোনা জয়কে বিশেষ উপহার বলতেই হবে। শুক্রবার সোনা ছাড়াও দুটো ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ১৩.৫২৫ স্কোর করে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সিজার। মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পাওয়া সাথী আক্তারের স্কোর ১১.০১২৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৪ঘ.