ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার থেকে শুরু হচ্ছে সিটিসেল জাতীয় বাস্কেটবল। প্রতিযোগিতার ভেন্যু ধানমন্ডির বাস্কেটবল জিমন্যাশিয়াম।
শুক্রবার বাস্কেটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।
এবারের জাতীয় বাস্কেটবলে অংশ নেবে ২০টি দল। দলগুলো হলো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, ঢাকা, রাজশাহী, যশোর, নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্ল¬া, সাতক্ষীরা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, নরসিংদী, চট্টগ্রাম, কুষ্টিয়া, গাজীপুর ও বিকেএসপি।
সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটিসেলের চিফ অপারেটিং অফিসার ডেভিড লি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৮ঘ.
bdnews24