২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনহোর উল্টো পথে রোনালদো

রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর ঠিক উল্টো পথে হাঁটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দিকে মরিনহো চোখ ফেরালেও রোনালদো পরিকল্পনা করেছেন রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 06:11 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর ঠিক উল্টো পথে হাঁটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দিকে মরিনহো চোখ ফেরালেও রোনালদো পরিকল্পনা করেছেন রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার। দুবাইয়ে ক্রীড়া বিষয়ক এক সম্মেলন চলার ফাঁকে সাংবাদিকদের রোনালদো বলেন, “রিয়াল মাদ্রিদে আমি ভালোই আছি। এই ক্লাবেই আমি থেকে যাবো।” “লা লিগাই বিশ্বের সেরা। কেননা এখানে প্রত্যেক খেলোয়াড় নিজেদের মান ও দক্ষতা তুলে ধরার সুযোগ পান,” যোগ করেন ২৬ বছর বয়সী পর্তুগিজ। কিন্তু কয়েক দিন আগে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, “ইংল্যান্ড ফিরে যাওয়াই হবে তার পরবর্তী পদক্ষেপ এবং যদি সম্ভব হয়, দীর্ঘদিন সেখানে থেকে যাবো।” রিয়ালের সঙ্গে সাবেক চেলসি কোচের চার বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ২০১৩-১৪ মৌসুম শেষে। অনেক ফুটবল বিশেষজ্ঞের ধারণা, স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে পারেন মরিনহো। আর রোনালদো ছয় বছরের চুক্তিতে ম্যান ইউ থেকে রিয়ালে যোগ দেন ২০০৯ সালের জুলাইয়ে। বর্তমানে ৪০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল, দলটির চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৮ ঘ