২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাদোনার জরিমানা

প্রতিপক্ষ আল আইন কোচ কসমিন ওলারইউ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বৃহস্পতিবার আল ওয়াসল কোচ দিয়েগো মারাদোনার ২ হাজার ৪৫০ ডলার জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 05:25 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিপক্ষ আল আইন কোচ কসমিন ওলারইউ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বৃহস্পতিবার আল ওয়াসল কোচ দিয়েগো মারাদোনার ২ হাজার ৪৫০ ডলার জরিমানা করা হয়েছে। গত মাসের ওই খেলায় হার মানে মারাদোনার দল। আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ওলারইউকে অমার্জিত ও অবিবেচক বলে অভিহিত করেন। সেই সঙ্গে বলেন, জয়ের জন্য প্রশংসা ওলারইউর নয়, ক্লাবের খেলোয়াড়দের প্রাপ্য। এর আগে মারাদোনা অভিযোগ করেন, জয়সূচক গোল উদ্যাপনে তাদের উল্লাসে খেলোয়াড়সুলভ আচরণের কোনো ছাপ ছিল না। আল আইনের রোমানিয়ার এই কোচ পরে সাংবাদিকদের কাছে মারাদোনার মাদক সেবনের অতীত ইতিহাসের প্রতি ইঙ্গিত করে বলেন, এই সমালোচনা এমন একজনের কাছ থেকে এসেছে, যার মন পরিস্কার নয়। দেশটির ফুটবল ফেডারেশন মারাদোনাকে সাবধানও করে দিয়েছে। মারাদোনার এই শাস্তিকে যথার্থ বলে অভিহিত করেন আল আল আইনের প্রধান নির্বাহী কার্লো নোহরা। দুবাইয়ে পৌঁছার পর থেকেই মারাদোনা রেফারিদের সমালোচনা করে আসছেন। তার দাবি, তারা তার দলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করছে। এদিকে আল ওয়াসল একটি অভিযোগ দাখিল করলেও তা খারিজ করে দিয়েছে ফুটবল ফেডারেশন। খেলা শেষে আল আইনের সমর্থকরা আল ওয়াসলের সমর্থকদের পাথর দিয়ে ঢিল মারে বলে অভিযোগে বলা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫২ ঘ.