ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুলতানা কামাল দক্ষিণ এশীয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মেয়েদের দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ। যদিও সোনাজয়ী ভারতের সঙ্গে স্বাগতিকদের ব্যবধান বিশাল।
১৪৭.৯০ পয়েন্ট স্কোর করা ভারতের চেয়ে অনেকখানি পিছিয়ে থাকা বাংলাদেশের সংগ্রহ ৯৮.৪৫ পয়েন্ট। ৯৮.৪০ পয়েন্ট স্কোর করে শ্রীলঙ্কা জিতেছে ব্রোঞ্জ।
মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন উজবেকিস্তানের আসাল। ৫৩.২৫ পয়েন্ট স্কোর করেছেন তিনি। এই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জ জয়ী দীপাকর (৫১.৪০) ও মিনাকেশি (৪৬.৭০) দুজনই ভারতের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৪ঘ.
bdnews24