ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো নয়, এবারের ফিফা ব্যালন ডি’অর পুরস্কার লিওনেল মেসি কিংবা হাভি হার্নান্দেজের হাতে দেখতে চান বার্সেলোনার মাঝমাঠের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা।
অত্যন্ত মর্যাদাবান এই পুরস্কারের জন্য মনোনীত ছোট তালিকায় পর্তুগালের ‘উইঙ্গার’র সঙ্গে আছেন মেসি ও হার্নান্দেজ। বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৯ জানুয়ারি জুরিখে।
রোনালদোর বদলে ক্লাবের দুই সতীর্থর পক্ষ নেয়াতে দোষের কিছু দেখছেন না ইনিয়েস্তা। তবে তিনি স্বীকার করেন, “এই তিনজনই সেরা। কিন্তু তালিকায় নাম আছে আমার দুই সতীর্থর। আর তাদের মধ্যে যে কোনো একজন ব্যালন ডি’অর জিতলে আমি অবশ্যই খুশি হবো।”
ক্রীড়া বিষয়ক এক অনুষ্ঠানে তিনি তার ইচ্ছার কথা তুলে ধরেন।
লা লিগায় বার্সেলোনার পরবর্তী খেলা এসপানিওলের সঙ্গে ৮ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২১ ঘ.
bdnews24