ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ দল হিসেবে ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে ওয়ারী ক্লাব। মঙ্গলবার বাছাই পর্বের শেষ ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)।
ওয়ারীর জয়ের প্রধান স্থপতি অধিনায়ক শফিকুল ইসলাম। তিন গোলের দুটোই করেছেন তিনি। অন্য গোলটি মোখলেসুর রহমানের।
এর আগে বাছাই পর্ব পেরিয়ে কক্সসিটি, ভিক্টোরিয়া, বাংলাদেশ পুলিশ ও অগ্রণী ব্যাংক চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১টি এবং বাছাই পর্বের পাঁচটি দল নিয়ে ২ জানুয়ারি থেকে শুরু হবে ফেডারেশন কাপের চূড়ান্ত পর্ব। মৌসুমের প্রথম টুর্নামেন্টটির ফাইনাল ১৬ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৬ঘ.
bdnews24