২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ ডিসেম্বর থেকে স্কুল ফুটবল

আগামী ২৯ ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল। এই প্রতিযোগিতায় সারা দেশের ৪,৮০০ স্কুলের লক্ষাধিক ফুটবলার অংশ নেবে। প্রতিযোগিতার স্পন্সর ইসলামী ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ২৯ ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল। এই প্রতিযোগিতায় সারা দেশের ৪,৮০০ স্কুলের লক্ষাধিক ফুটবলার অংশ নেবে। প্রতিযোগিতার স্পন্সর ইসলামী ব্যাংক। প্রতিযোগিতাটি সাফল্যের সঙ্গে আয়োজনের জন্য ১০ হাজার ফুটবল দেবে সহ-স্পন্সর প্ল্যান বাংলাদেশ। আন্তর্জাতিক শিশু মানবাধিকার সংস্থা প্ল¬্যান বাংলাদেশ শিশু, পরিবার ও সমাজের উন্নয়নে কাজ করছে। তারই অংশ হিসেবে স্কুল ফুটবলেও সহযোগিতার হাত বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের স্কুল ফুটবল কমিটি ও এটিএন বাংলার সভাপতি মাহফুজুর রহমান, বাফুফের সহ-সভাপতি বাদল রায় ও স্কুল ফুটবল কমিটির সহ-সভাপতি শেখ মোহাম্মদ আসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭৪৬ঘ.