২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জেতা মেসির স্বপ্ন

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার মতো বিশ্বাস লিওনেল মেসির আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার মতো বিশ্বাস লিওনেল মেসির আছে। বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জয়ের স্বাদ তিনি নিয়েছেন। কিন্তু আর্জেন্টিনার হয়ে তেমন কোনো স্বাদ নিতে পারেননি। ১৯৯৩ সালের পর থেকে বড় কোনো প্রতিযোগিতার শিরোপা আর্জেন্টিনার কাছে অধরাই রয়ে গেছে। দেশের মাটিতে এবারের কোপা আমেরিকাও জিততে পারেনি মেসির দল। তিনিও খেলতে পারেননি তার নামের প্রতি সুবিচার করে। তাই অনেক ফুটবল বিশেষজ্ঞ বুঝে উঠতে পারছেন না-আন্তর্জাতিক অঙ্গনে মেসি কেন তার বার্সেলোনার ফর্ম অনুবাদ করতে পারছেন না। মেসি এক সাক্ষাৎকারে বলেন, “আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতা আমার স্বপ্ন। আমি জানি, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো।” “কাউকে কোনো কিছু দেখানোর প্রয়োজন আমার নেই। আমি জাতীয় দলের হয়ে শিরোপা জিততে চাই,” যোগ করেন তিনি। নতুন কোচ আলেহান্দ্রো সাবেইয়ার অধীনে বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার শুরুটা একেবারে খারাপ হয়নি। আবার খুব যে ভালো হয়েছে তাও বলা যায় না। ভেনিজুয়েলার কাছে হার মানলেও স¤প্রতি কলম্বিয়ার বিপক্ষে জিতে আত্মবিশ্বাস অনেকটা ফিরে এসেছে দলের সদস্যদের। বর্তমানে উরুগুয়ে ও ভেনিজুয়েলার সঙ্গে গ্র“পের শীর্ষ স্থান ভাগাভাগি করছে আর্জেন্টিনা। তবে এক ম্যাচ বেশি খেলেছে তারা। বার্সা ও দেশের হয়ে খেলার পার্থক্য তুলে ধরতে গিয়ে মেসি বলেন, “বার্সেলোনা বিশ্বের সেরা দল। কয়েক বছর ধরে একই সতীর্থদের সঙ্গে খেলার পাশাপাশি কঠোর পরিশ্রমের ফসল এটা।” “কিন্তু গত কযেক বছরে জাতীয় দলে একাধিক কোচের পরিবর্তন ঘটেছে। পাল্টানো হয়েছে খেলোয়াড়ও,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২১ ঘ.