ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বছরে ৫ মিলিয়ন পাউন্ড করে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১৫ মিলিয়ন পাউন্ডের চুক্তি করতে যাচ্ছেন ক্লাবটির কোচ রবার্তো মানচিনি। এই চুক্তি হলে তিনি হবেন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ।
‘দ্য ডেইলি মিরর’ জানিয়েছে ইতালিয়ান এই কোচের প্রতিনিধি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা করছেন।
২০১৩ সালের গ্রীষ্মে ম্যান সিটির সঙ্গে মানচিনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। যদি নতুন চুক্তি হয় সেই ক্ষেত্রে ২০১৫ সাল পর্যন্ত ম্যান সিটিতে থাকবেন মানচিনি।
ইন্টার মিলানের সাবেক কোচ মানচিনির অধীনে এবছর প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ম্যান সিটি।
যদিও এবছর প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগে খেলতে যাওয়া ম্যান সিটি গ্র“প পর্ব থেকেই বিদায় নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৪ ঘ.
bdnews24