ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলাটিকে ২০১১ সালের সেরা ফুটবল ম্যাচের খেতাব দিয়েছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি।
ওয়েম্বলিতে মে মাসে অনুষ্ঠিত ওই ম্যাচে ৩-১ গোলে জেতে স্পেনের দল বার্সেলোনা।
প্লাতিনি বলেন, “২০১১ সালে ফুটবলে এমন অনেক ঘটনা ঘটেছে যা আমরা মনে রাখবো। বড়-ছোট সব প্রতিযোগিতাতেই মনে রাখার মত বেশ কিছু ঘটনা ঘটেছে।”
“তবে যদি একটিকে বেছে নিতে বলা হয় তবে আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনালকেই বেছে নেব। এটা সেরাদের লড়াই ছিলো এটাই একমাত্র কারণ নয়। বরং খেলোয়াড়রা এখানে যেভাবে খেলেছেন,তাদের কারণে চমৎকার একটি ম্যাচের স্বপ্ন সত্যি হয়েছে,” যোগ করেন প্লাতিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫৭ ঘ.
bdnews24