২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা ছাড়লে আর্সেনালেই যাব: ফ্যাব্রেগাস

আবারো আর্সেনালের হয়ে খেলতে চান বলে জানিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস। ইংল্যান্ডের ওই ক্লাবেই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো আর্সেনালের হয়ে খেলতে চান বলে জানিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস। ইংল্যান্ডের ওই ক্লাবেই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এই গ্রীষ্মে ২৪ বছর বয়সী ফ্যাব্রেগাস ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনায় যোগ দেন। ‘স্কাই স্পোর্টস নিউজ’ কে ফ্যাব্রেগাস বলেন, “যদি আমি বার্সেলোনা ছাড়ি তবে আমি আর্সেনালে ফিরে যাব। এটাই আমার ইচ্ছা। একদিন আমি ওই ক্লাব ছেড়ে এসেছিলাম, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তারপরও আমি শুধু বলতে চাই, ‘আপনাদের অনেক ধন্যবাদ’ এর চেয়ে বেশি কিছু বলার নেই।” “যদিও বলতে দ্বিধা নেই কিছুদিন আগেই আমি চোখের জলে বিদায় নিয়েছি। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের মত ভালো মানুষের দেখা আমি আগে কখনো পাইনি। তিনি সেরাদের একজন এবং এটা আমি সত্যিই বিশ্বাস করি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২৯ ঘ.