২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কাবাডিতে নৌবাহিনীর জয়

জাতীয় কাবাডি প্রতিযোগিতার সার্ভিসেস জোনের আঞ্চলিক পর্বের খেলায় নৌবাহিনী রোববার নিজেদের দু’টি ম্যাচেই জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কাবাডি প্রতিযোগিতার সার্ভিসেস জোনের আঞ্চলিক পর্বের খেলায় নৌবাহিনী রোববার নিজেদের দু’টি ম্যাচেই জিতেছে। পল্টন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নৌবাহিনী ২টি লোনাসহ ৩৬-১৫ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে হারায়। নৌবাহিনী এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেয়েছে। তারা ৩টি লোনাসহ ৩৮-১২ পয়েন্টে বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে জিতেছে। অন্য খেলায় বাংলাদেশ বিমানবাহিনী ২৪-২৪ পয়েন্টে বাংলাদেশ জেল’র সঙ্গে ড্র করেছে । সোমবার সার্ভিসেস জোনের আঞ্চলিক পর্বের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮৫০ঘ.