২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে বাড়িতে ভিয়া

বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় দাভিদ ভিয়াকে শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। গত সোমবার তার বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 05:29 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় দাভিদ ভিয়াকে শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। গত সোমবার তার বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়। এর ফলে বড়দিনটা কাটাতে পারছেন তিনি তার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে। ১৫ ডিসেম্বর ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কাতারের আল সাদের সঙ্গে খেলার সময় পাঁ ভেঙে যায় তার। খেলায় বার্সা জেতে ৪-০ গোলে। ভিয়াকে চার থেকে পাঁচ মাস দর্শক হয়ে থাকতে হবে। এর ফলে বার্সার হয়ে এ মৌসুমে তার মাঠে নামা নাও হতে পারে। আগামী বছরের ইউরোয় স্পেনের হয়ে তার খেলাও নিশ্চিত নয়। আহত হয়ে মাঠ ছাড়ার পর পর ভিয়া টুইটারে লিখেছিলেন, “আমি মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত খেলা ও আগামী বছরের ইউরোয় খেলতে চাই।” এ জন্য তিনি কঠোর পরিশ্রমও করবেন বলে টুইটারে লেখেন। এদিকে চোট পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বৃহস্পতিবার হসপিতালেতের বিপক্ষে কোপা দেল রে’র খেলায় পায়ের মাংসপেশীতে চোট পান তিনি। তবে বার্সেলোনাকে ৪ জানুয়ারির আগে মাঠে নামতে হচ্ছে না। সেদিন কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচ খেলতে ন্যু-ক্যাম্পে অতিথি হয়ে যাবে ওসাসুনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৩ ঘ.