২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা অপরাজেয় নয়: কাকা

এল ক্লাসিকোয় সা¤প্রতিক সাফল্যের পরও বার্সেলোনা অপরাজেয় দল নয় বলে ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের মাঝমাঠের খেলোয়াড় কাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এল ক্লাসিকোয় সা¤প্রতিক সাফল্যের পরও বার্সেলোনা অপরাজেয় দল নয় বলে ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের মাঝমাঠের খেলোয়াড় কাকা। এক সাক্ষাৎকারে শুক্রবার ২৯ বছর বয়সী এই ফুটবলার বলেন, ক্লাব ফুটবলে বার্সেলোনার দাপট থামিয়ে দেয়া সম্ভব। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে তিনি গত বছর কোপা দেল রেতে তার দলের জয়ের কথা উল্লেখ করেন। তার নিজের ভাষায়, “(বার্সেলোনা) অপরাজেয় নয়। ফাইনালে তাদের বিপক্ষে জিতে কোপা দেল রে’র শিরোপা আমরা ঘরে নিয়ে গিয়েছিলাম।” একই সঙ্গে এ পর্যন্ত যতো দলের বিপক্ষে খেলেছেন তার মধ্যে বার্সাকেই সব চেয়ে শক্তিশালী বলে মানছেন তিনি, “কেননা বহুদিন ধরে এক সঙ্গে খেলতে খেলতে এখন একটা দল হিসেবে খেলা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।” ক্রিস্টিয়ানো রোনালদো ও বার্সেলোনার লিওনেল মেসির মধ্যে তুলনা করতে গিয়ে এসি মিলানের সাবেক এই খেলোয়াড় বলেন, “বর্তমানে অত্যন্ত উঁচু মানের ফুটবল খেলছেন রোনালদো। আপনি তাকে একজন পূর্ণাঙ্গ খেলোয়াড় বলতে পারেন। তিনি তার দুই পা ও মাথা সমান দক্ষতায় ব্যবহার করতে পারেন। অন্য দিকে মেসির খেলায় রয়েছে তার নিজস্ব বৈশিষ্ট্যের ছাপ। বর্তমানে ৪০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩০ ঘ.