২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর আন্তঃ ইউনিয়ন ফুটবলে কামারিয়া চ্যাম্পিয়ন

শেরপুর আন্তঃ ইউনিয়ন ফুটবলের শিরোপা জিতেছে কামারিয়া। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে লছমনপুরকে হারিয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

শেরপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর আন্তঃ ইউনিয়ন ফুটবলের শিরোপা জিতেছে কামারিয়া। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে লছমনপুরকে হারিয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ১৪টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন কামারিয়ার গোলরক্ষক সুশীল। শেরপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোখলেছুর রহমান হিমু, সাংবাদিক ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক হাকিম বাবুল, নাজিমুল হক নাজিম, মানিক দত্ত প্রমুখ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএআর/২১১১ঘ.