ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠেছে বরিশাল, বগুড়া, খুলনা, টাঙ্গাইল ও মৌলভীবাজার জেলা।
বরিশালে স্বাগতিক দল দুটি লোনাসহ ৪৩-৪০ পয়েন্টে পটুয়াখালীকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে।
দিনাজপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া। তারা ৩টি লোনাসহ ৪৬-৩৭ পয়েন্টে রাজশাহীকে হারিয়েছে।
যশোর ভেন্যুতে খুলনা ২৬-২১ পয়েন্টে যশোরকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে ।
টাঙ্গাইল ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দল। তারা একটি লোনাসহ ৪০-৩৬ পয়েন্টে ময়মনসিংহ জেলাকে হারিয়েছে।
বৃহস্পতিবার চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে মৌলভীবাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৫ঘ.
bdnews24