২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শুক্রবার পেশাদার লিগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শুক্রবার পেশাদার লিগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, “ফেডারেশন কাপের পর আমরা আর বসে থাকতে চাই না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দ্রুত শুরু করতে চাই। তাই ১৮ জানুয়ারি থেকে শুরু হবে এই লিগ।” “অবশ্য পরিবেশ-পরিস্থিতির কারণে প্রিমিয়ার লিগ দু/এক দিন পেছাতেও পারে। তবে আমাদের লক্ষ্য ঘরোয়া লিগ দ্রুত শুরু করে দেয়া,”যোগ করেন তিনি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (পেশাদার লিগের দ্বিতীয় স্তর) শুরু হবে ২০ জানুয়ারি থেকে। এই প্রতিযোগিতায় অংশ নেবে ৭টি দল। ফেডারেশন কাপের চূড়ান্ত পর্ব হবে ২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১টি এবং বাছাই পর্ব পেরিয়ে আসা ৫টি দল অংশ নেবে চূড়ান্ত পর্বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৩২ঘ.