২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ফুটবলারকে ইলিয়েভস্কির ‘সার্টিফিকেট’

বাংলাদেশ জাতীয় দলের তিন ফুটবলারের ইউরোপের লিগে খেলার যোগ্যতা আছে বলে মনে করেন পদত্যাগের ঘোষণা দেয়া নিকোলা ইলিয়েভস্কি। এই তিন জন হলেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল, ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার শাহেদুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় দলের তিন ফুটবলারের ইউরোপের লিগে খেলার যোগ্যতা আছে বলে মনে করেন পদত্যাগের ঘোষণা দেয়া নিকোলা ইলিয়েভস্কি। এই তিন জন হলেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল, ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার শাহেদুল আলম। জাতীয় দলের সদ্য বিদায়ী কোচ ইলিয়েভস্কি বলেন, “এই তিন ফুটবলার খুবই প্রতিভাবান। তারা ইউরোপের লিগে খেলার যোগ্যতা রাখেন। তারা ইউরোপে খেলতে চাইলে আমি তাদের সহযোগিতা করবো।” শাহেদুল আলম মালদ্বীপের ক্লাব ভিবি স্পোর্টসের কাছ থেকে এরই মধ্যে প্রস্তাব পেয়েছেন। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলার জন্যই প্রস্তাবটা পেয়েছেন তিনি। তবে মালদ্বীপে খেলতে যাওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৩ঘ.