২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই হতাশ নন থর্প

অলিম্পিকে ৫টি সোনাজয়ী অস্ট্রেলিয়ার তারকা সাঁতারু ইয়ান থর্প মনে করেন, অবসর ভেঙ্গে ফেরার পর তার সাফল্য বিচার করার সময় এখনো হয়নি। যদিও সা¤প্রতিক প্রতিযোগিতাগুলোয় থর্পের ফলাফল খুবই হতাশাজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকে ৫টি সোনাজয়ী অস্ট্রেলিয়ার তারকা সাঁতারু ইয়ান থর্প মনে করেন, অবসর ভেঙ্গে ফেরার পর তার সাফল্য বিচার করার সময় এখনো হয়নি। যদিও সা¤প্রতিক প্রতিযোগিতাগুলোয় থর্পের ফলাফল খুবই হতাশাজনক। গত সপ্তাহে ইতালির শীতকালীন প্রতিযোগিতায় ১০০ মিটার ফ্রিস্টাইলে ষোড়শ এবং ২০০ মিটার ফ্রিস্টাইলে দশম হন থর্প। অস্ট্রেলিয়ার অলিম্পিক দলে জায়গা পেতে থর্পকে আরো উন্নতি করতে হবে। সাঁতরাতে হবে আরো দ্রুত। অস্ট্রেলিয়ার দল নির্বাচনের জন্য আগামী মার্চে জাতীয় অলিম্পিক বাছাই প্রতিযোগিতা হবে। দৈনিক ‘দ্য অস্ট্রেলিয়ান’কে সোমবার থর্প বলেন, “আমি এই মুহূর্তে অনুশীলন করছি। প্রতিযোগিতায় দ্রুতগতির সাঁতারুদের বিপক্ষে অংশগ্রহণের সুযোগ নিতেই আমি এখানে এসেছি। ফলাফলের দিকে আমি তাকাচ্ছি না।” “আমি আরো দ্রুত সাঁতরানোর চেষ্টা করছি। যদিও আমি নিজেই নিজের বড় সমালোচক। কিন্তু অন্যরা কি করছে তার ওপরে আমার কোনো নিয়ন্ত্রন নেই। এটা দেখার সময় এখনো আসেনি। হয়তো আরো পরে আসবে,” যোগ করেন তিনি। প্রায় পাঁচ বছর পর অবসর ভেঙ্গে এ বছরের শুরুতে সাঁতারে ফেরেন থর্প। লন্ডন অলিম্পিকে অংশ নেয়াই তার প্রধান লক্ষ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১৩ঘ.