২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিগানাও গেলেন সাংহাই শেনহুয়ায়

চীনের সুপারলিগের দল সাংহাই শেনহুয়ার কোচের দায়িত্ব নিয়েছেন জাঁ তিগানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনের সুপারলিগের দল সাংহাই শেনহুয়ার কোচের দায়িত্ব নিয়েছেন জাঁ তিগানা। গত সপ্তাহে চেলসির আক্রমণভাগের খেলোয়াড় নিকোলাস আনেলকাকে দল টানে এই দলটি। ক্লাব মালিক ঝৌ জুনের সঙ্গে এক বছর মেয়াদী চুক্তিতে সইয়ের পর সাংহাইয়ে এক সংবাদ সম্মেলনে তিগানা বলেন, অর্থের কারণে তিনি এই ক্লাবের দায়িত্ব নেননি। “আর্থিক পছন্দের ভিত্তিতে নয়, ক্রীড়া ও জীবনের কথা বিবেচনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি,” বলেন ৫৬ বছর বয়সী ফুলহ্যামের সাবেক কোচ। ফ্রান্সের ১৯৮৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সংবাদ সম্মেলনে নিজের আর্থিক ব্যাপারটা চেপে যান তিগানা। তবে জানা গেছে আনেলকার অর্থ-কড়ির বিষয়টি। সপ্তাহে তিন লাখ ডলার পাবেন তিনি। তার সঙ্গে চুক্তি হয়েছে দু’বছরের জন্য। রিয়াল মাদ্রিদর মাঝমাঠের সাবেক খেলোয়াড় গুটিও তাদের পথ অনুসরণ করতে যাচ্ছেন বলে অনেকে বলাবলি করছেন। কিন্তু এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৯ ঘ.