২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার্থা কোচ বাবেল বরখাস্ত

হার্থা বার্লিনের ক্রীড়া বিষয়ক পরিচালক মাইকেল প্রিটজের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় কোচ মার্কাস বাবেলকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার্থা বার্লিনের ক্রীড়া বিষয়ক পরিচালক মাইকেল প্রিটজের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় কোচ মার্কাস বাবেলকে বরখাস্ত করা হয়েছে। বুন্ডেসলিগার ক্লাবটি রোববার জানায়, ৩৯ বছর বয়স্ক কোচকে বরখাস্ত করা হয়েছে। প্রিটজ এক সংবাদ সম্মেলনে বলেন, “গত দু’দিনে যে সব ঘটনা ঘটেছে, বিশেষ করে, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলার অভিযোগ তোলায় তাকে বরখাস্ত করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না।” “পারস্পরিক বিশ্বাস শেষ হয়ে গেছে,” যোগ করেন প্রিটজ। হফেনহেইমের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর বাবেল শনিবার বলেন, চুক্তির মেয়াদ না বাড়ানোর ইচ্ছার কথা তিনি নভেম্বরে প্রিটজকে জানিয়েছেন। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এ মৌসুমের শেষ নাগাদ। কিন্তু প্রিটজ জানান, বাবেল এ কথা তাকে জানান গত মঙ্গলবার। প্রিটজের এ বক্তব্যের জবাবে বাবেল বলেন, “তিনি যখন অন্য কথা বলছেন। তাহলে বুঝতেই হবে তিনি সম্ভবত আমার কথা ঠিক মতো শুনতে পারেননি।” হার্থা সভাপতি ওয়ার্নার গেগেনবাউয়ার তার ক্রীড়া বিষয়ক পরিচালককেই সমর্থন করেছেন। তিনি বলেন, “প্রিটজকে মিথ্যুক অপবাদ দেয়া আমি মেনে নেবো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৯ ঘ.